জাইমা রহমানকে নিয়ে হলে বসে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে মেয়ে জাইমা রহমানকে নিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার সন্ধায় তার গুলশানের বাসভবন থেকে ধানমন্ডি বিডিআর সীমান্ত সিনেমা হলে যান তিনি। বিষয়টি বিএনপির মিডিয়ার সেলের শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা যান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধানমন্ডির সীমান্ত সম্ভার হলে পৌঁছান তারা।
পরে চলতি বছর মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’ উপভোগ করেন তারা। অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













