অভিনেতা রাহুলের মৃত্যুতে মামলা, নিরাপত্তা গাফিলতির অভিযোগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ২০:০৭
অ- অ+

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুটিং চলাকালে নিরাপত্তা গাফিলতির অভিযোগ এনে প্রযোজনা সংস্থাসহ সংশ্লিষ্ট পাঁচজনের বিরুদ্ধে এই মামলা করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

শনিবার রিজেন্ট পার্ক থানায় প্রথমে একটি এফআইআর দায়ের করা হয়। পরে প্রিয়াঙ্কা সরকার ব্যক্তিগতভাবে তালসারি থানায় আরও একটি মামলা করেন। অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অবহেলা, দায়িত্বহীনতা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের বিষয় উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়, সহ-পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী।

এফআইআরে প্রিয়াঙ্কা অভিযোগ করেন, তালসারিতে শুটিংয়ের আগে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি এবং নিরাপত্তা ব্যবস্থাও ছিল অপর্যাপ্ত। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অবহেলাভাবে শুটিং পরিচালনার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এছাড়া, ঘটনার পর অভিযুক্তরা মিথ্যা তথ্য প্রচার করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

তবে অভিযোগ দায়ের করতে বিলম্ব হওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা তার বয়ানে উল্লেখ করেন, স্বামীর আকস্মিক মৃত্যুতে তিনি গভীর মানসিক আঘাতের মধ্যে ছিলেন। “আমি ভাবতেই পারিনি, আমি সত্যিই তাকে হারিয়ে ফেলেছি,”—এমন কথাও উল্লেখ করেন তিনি। এই মানসিক অবস্থার কারণেই মামলা করতে দেরি হয়েছে বলে জানান।

উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা যান অভিনেতা রাহুল। প্রাথমিক ময়নাতদন্তে মৃত্যুর কারণ ডুবে যাওয়া বলা হলেও, কীভাবে এই ঘটনা ঘটেছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

এদিকে, রাহুলের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে টলিউডের একাধিক তারকা সরব হয়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তসহ অনেকে প্রতিবাদে অংশ নেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
রাজবাড়ীর এসপি মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’