তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় ৯২ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২৬, ১৯:৪৬
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৯২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা, ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান গ্রেপ্তারের তথ্য জানান।

তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯২ জনকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এরমধ্যে মোহাম্মদপুরে ৪৩,আদাবরে ১১, শেরেবাংলা নগরে ৬,তেজগাঁও থানা ১৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ ও হাতিরঝিল থানায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
ডিবি মিরপুর বিভাগের ডিসি হলেন রাঁকিব খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা