শ্যামলী সিনেমা হলে আজ থেকে ‘মানুষটিকে দেখ’

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৫ মে ২০২৬, ১৭:৩৭
অ- অ+

দেশের স্বনামধন্য নির্মাতা গাজী রাকায়েত পরিচালিত ‘মানুষটিকে দেখ’ এর প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর শ্যামলী সিনেমা হলে। শুক্রবার দুপুরে থেকে সিনেমাটির নিয়মিত প্রদর্শনী শুরু হয়েছে।

সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)- এর অর্থায়নে নির্মিত ‘মানুষটিকে দেখ’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন হুমায়ূন ফরিদ।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশনা শারমিন কেমি, তাহমিদ আরেফিন হক, তারিক আনাম খান, মিলি বাশার, মামুনুর রশীদ, রহমত আলী, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, লারা লোটাস, এহসানুর রহমান, ইকবাল হোসেন, কাজী নওশাবা, রাজীব সালেহীন, শর্মীমালা, হুমায়ূন ফরিদ, মৃণাল দত্ত, আনন্দ খালেদ, তাহমিনা মোনা, আদনান বাঙালী, মিজানুর রহমান, নমিতা দাস, মীর বরকত, অনিক খান, হোসনে আরা, রিয়াদ, আরিফ, মোহন ও ভ্যালেরি অ্যান টেইলর।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ইংরেজ লেখক, প্রযোজক ও পরিচালক এলসপেথ ওয়েলডি।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ থেকে শ্যামলী সিনেমা হলে প্রতিদিন চারটি করে শো প্রদর্শিত হবে। আজ বিকাল ৫টা ৩০ মিনিটের শো-তে উপস্থিত থাকবেন নির্মাতা গাজী রাকায়েত, প্রযোজক হুমায়ুন ফরিদসহ সংশ্লিষ্টরা।

এর আগে গত ১ মে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে প্রদর্শনের মাধ্যমে মুক্তি পায় ‘মানুষটিকে দেখ’। শুরুতে একটি মাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ধীরে ধীরে হল সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিনেমাটি প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, “মানুষটিকে দেখো বলতে মূলত মানুষের ভেতরের শক্তিটাকে দেখার কথা বুঝিয়েছি। সবাই বাইরের শক্তিকে দেখেন। গল্পটি চূড়ান্ত করার সময় মনে হয়েছিল অনেক শক্তিশালী একটি গল্প।”

তিনি আরও বলেন, “এই সিনেমায় দুরারোগ্য রোগের বিরুদ্ধে লড়াই দেখা যাবে। রোগের নাম সেরিব্রাল পালসি। এ কাজটা ভালোবাসা থেকে করেছি। মূলত তিনটা মানুষের সংগ্রামের গল্প। একজন শিশু এবং দুইজন তরুণ-তরুণী। এই তিনজনই বিরল রোগে আক্রান্ত।”

নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে খ্যাতিমান অভিনয়শিল্পীদের পাশাপাশি সেরিব্রাল পালসিতে আক্রান্ত তিনজন নতুন অভিনয়শিল্পীও অভিনয় করেছেন। তাদের নিয়ে তিন মাস ধরে গ্রুমিং করা হয়েছে বলেও জানান তিনি।

গাজী রাকায়েত বলেন, “নতুন তিনজনকে তিন মাস গ্রুমিং করতে হয়েছে। তারা খুব ন্যাচারাল অভিনয় করেছেন। একজন ছেলে, একজন মেয়ে এবং একজন শিশু। পাশাপাশি অন্য শিল্পীরা তো আছেনই।”

সিনেমার প্রযোজক হুমায়ূন ফরিদ জানিয়েছেন, ভবিষ্যতে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়েও বিশেষ প্রদর্শনীর মাধ্যমে সিনেমাটি দেখানো হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা