দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধস

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে ধস নেমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ মূল্য ঘোষণা করা হয় এবং সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী
- ২২ ক্যারেট: ২,৩৮,১২১ টাকা (প্রতি ভরি)
- ২১ ক্যারেট: ২,২৭,৩৩১ টাকা
- ১৮ ক্যারেট: ১,৯৪,৮৪৭ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৫৮,৬৮৯ টাকা
এর আগে সর্বশেষ ১৫ মে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৫ দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩০ বার কমানো হয়েছে। ২০২৫ সালজুড়ে মোট ৯৩ দফা মূল্য সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়।
(ঢাকাটাইমস/১৬ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































