অভিনেত্রী হুমায়রা সুবাহ’র সংসারে অশান্তি, স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ মে ২০২৬, ০১:২৭| আপডেট : ১৭ মে ২০২৬, ০১:৩১
অ- অ+

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ তার স্বামীর বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও ভয়ভীতির অভিযোগ তুলেছেন। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে সুবাহ দাবি করেন, তার স্বামী হাসানের আগেও একটি বিয়ে হয়েছিল, যা বিচ্ছেদে শেষ হয়। বিয়ের পরও হাসান একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

সুবাহ লেখেন, “আজ আমি বুঝতে পারছি, শুধু আমিই না—তার আগের স্ত্রীও এসব পরিস্থিতি সহ্য করতে না পেরে সম্পর্ক থেকে সরে যেতে বাধ্য হয়েছিল।”

তিনি আরও জানান, ইসলামিক শরিয়া অনুযায়ী সুন্দর সংসারের আশায় বিয়ে করলেও বিয়ের পর থেকে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপ, অপমান, ভয়ভীতি ও ‘ইমোশনাল অ্যাবিউজ’-এর মধ্যে রয়েছেন।

অভিনেত্রীর অভিযোগ, তাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে যেন তিনি স্বামীর অন্যায় দেখেও চুপ থাকেন, না হলে নিজেই সম্পর্ক ছেড়ে চলে যান। এছাড়া তার অতীত নিয়ে অপমান, বিভিন্ন নায়িকা-গায়িকা ও অন্য নারীদের কেন্দ্র করে খারাপ আচরণ এবং সম্পর্কের বিষয়গুলো তাকে প্রতিনিয়ত মানসিকভাবে ভেঙে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সুবাহ আরও বলেন, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এরপর থেকে তিনি নানা ধরনের হুমকি, চাপ ও মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছেন।

পোস্টে তিনি দাবি করেন, তার কাছে বিভিন্ন ঘটনার প্রমাণ রয়েছে, যা সময় হলে প্রকাশ করবেন। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন সুবাহ। তাকে দেখা গেছে নাটক ও মিউজিক ভিডিওতে। নিজের কণ্ঠে সুবাহর গানও প্রকাশ পেয়েছে। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
রাজবাড়ীর এসপি মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’