ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ১৪:৫৭
অ- অ+

ঢাকার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞা।

আজ রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। নতুন দায়িত্বে তিনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ১৭ জুন ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়। তার স্থলাভিষিক্ত হলেন মনিরুজ্জামান মিঞা।

(ঢাকাটাইমস/২৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে এসিল্যান্ডের ওপর হামলা ও আসামি ছিনতাই, বাগেরহাট থেকে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
কুমিল্লার ইতিহাসে প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা