দেশজুড়ে প্রতিভা অন্বেষণে আনসার-ভিডিপি, সুযোগ পেলেন ২৩০ ক্রীড়াবিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৬, ১৮:১২
অ- অ+

দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে ‘প্রতিভা অন্বেষণ ক্যাম্প ২০২৫–২৬’ আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি)। এ কার্যক্রমের মাধ্যমে বাহিনীর মূল ক্রীড়া দলে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সোমবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত বাছাই কার্যক্রমে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৫০০ জন ক্রীড়াবিদ অংশ নেন। তারা ২৬টি ক্রীড়া বিভাগে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।

আনসার ও ভিডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারীরিক সক্ষমতা, ফিটনেস এবং সংশ্লিষ্ট ইভেন্টে কারিগরি দক্ষতার ভিত্তিতে মূল্যায়নের পর চূড়ান্তভাবে ২৩০ জন ক্রীড়াবিদকে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত ক্রীড়াবিদদের এক মাসের নিবিড় প্রশিক্ষণের আওতায় আনা হবে। অভিজ্ঞ কোচদের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রশিক্ষণে তাঁদের শারীরিক সক্ষমতা, কারিগরি দক্ষতা ও মানসিক প্রস্তুতি উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে যোগ্য ক্রীড়াবিদদের বাংলাদেশ আনসার ও ভিডিপির মূল ক্রীড়া দলে ভাতাভুক্ত করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে শুধু আনসার ও ভিডিপির ক্রীড়া শক্তিই সমৃদ্ধ হবে না, দেশের বিভিন্ন প্রান্তের উদীয়মান প্রতিভারাও জাতীয় পর্যায়ে নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্যের ভিত্তি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগদান করলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী 
সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে টানা তৃতীয় দিন সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা