ব্রাজিল হারবে ভবিষ্যদ্বাণী করা জার্মান অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ৩০ জুন ২০২৬, ১৫:২১
অ- অ+

চলতি ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির শিষ্যরা কষ্টার্জিত এই জয়ে মাঠের বাধা পার করলেও, মাঠের বাইরের এক লড়াইয়ে মেতে উঠেছেন দলটির তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ম্যাচ শেষে এক জার্মান অর্থনীতিবিদকে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ধুয়ে দিয়েছেন এই সান্তোস তারকা।

টুর্নামেন্ট শুরুর আগেই গাণিতিক ও অর্থনৈতিক মডেলের ওপর ভিত্তি করে এক রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণী করেছিলেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের সফল ভবিষ্যদ্বাণী করা এই বিশ্লেষক দাবি করেছিলেন, নকআউট পর্বে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান এবং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে টুর্নামেন্টে বড় অঘটন ঘটাবে এশিয়ার পরাশক্তিরা। ফরচুন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বর্তমান ব্রাজিল দল তাদের সেরা ফর্মে নেই, অন্যদিকে জাপান দারুণ শক্তিশালী।

তবে মাঠের লড়াইয়ে জাপানিরা শেষ মুহূর্ত পর্যন্ত সেলেসাওদের চেপে ধরলেও শেষরক্ষা হয়নি। রায়ানের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির চমৎকার ফিনিশিংয়ে জয়োৎসব করে ব্রাজিল। আর ম্যাচ শেষ হতেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ক্লেমেন্টকে খোঁচা দিতে দেরি করেননি নেইমার। অর্থনীতিবিদকে ট্যাগ করে ব্রাজিলিয়ান তারকা লেখেন, ‘জনাব জোয়াকিম ক্লেমেন্ট... দয়া করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’

নেইমারের এই ট্রোলিং অবশ্য সেখানেই থেমে থাকেনি। ক্লেমেন্টের করা টুর্নামেন্টের অন্য ভবিষ্যদ্বাণীগুলোর ওপরও কড়া নজর রাখছিলেন তিনি। এই অর্থনীতিবিদ এবারের বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে নেদারল্যান্ডসকে বেছে নিয়েছিলেন। কিন্তু ডাচরা মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতেই আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হন নেইমার। ক্লেমেন্টকে উদ্দেশ করে দ্বিতীয় পোস্টে তিনি স্রেফ লেখেন, ‘আপনি আবারও ভুল করলেন।’

জাপানের বিপক্ষে রক্ষণভাগের কিছু দুর্বলতা সামনে আসলেও শেষ ষোলো নিশ্চিত করেছে আনচেলত্তির দল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেলেসাওরা এখন মুখোমুখি হবে আইভরি কোস্ট অথবা নরওয়ের। তবে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ যে-ই হোক না কেন, নেইমার যে মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিপক্ষ ও সমালোচকদের কড়া নজরে রাখছেন, তা একেবারে স্পষ্ট।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে হচ্ছে নতুন উপজেলা
খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে: সংসদে আমির হামজা
আগামী বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা