ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে টানা তৃতীয় দিন সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৬, ১৮:৩৮
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে পাওনা টাকা নিয়ে বিরোধ এবং এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে টানা তৃতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এদিন অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ চলাকালে কালিকচ্ছ বাজারে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়ার কাছে ধরন্তি গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের প্রায় এক লাখ টাকা পাওনা ছিল। বিলের পাটি বিক্রির ওই টাকা পরিশোধকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে গত রোববার রাতে সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ধরন্তি গ্রামের খাদিম মিয়া নিহত হন।

খাদিম মিয়ার মৃত্যুর পর সোমবার বিকেলে তার জানাজা শেষে আবারও দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কালিকচ্ছ বাজার এলাকায় পুনরায় সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টানা তিন দিনের সংঘর্ষে পুলিশ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানায়।

সংঘর্ষের পর কালিকচ্ছ বাজারে বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তিনি বলেন, নিহতের ঘটনা কিংবা সংঘর্ষের বিষয়ে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে পুরো ঘটনাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক: রাষ্ট্রপতি
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগদান করলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী 
সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা