ঢাবি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টপেজ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৬, ১৫:২৩
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বুধবার (১ জুলাই) তিন ঘণ্টার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (টিএসসি) মেট্রোরেল স্টেশনে যাত্রাবিরতি বন্ধ থাকবে। এ সময় মেট্রোরেল স্টেশনটি অতিক্রম করলেও সেখানে কোনো যাত্রী ওঠানামা করতে পারবেন না।

এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্টেশনটিতে মেট্রোরেলের যাত্রাবিরতি সাময়িকভাবে স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন অতিক্রম করবে, তবে সেখানে থামবে না। অন্য সব স্টেশনে ট্রেন চলাচল ও যাত্রাবিরতি স্বাভাবিক নিয়মেই অব্যাহত থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচি, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের সমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরীক্ষার খাতা মূল্যায়নে গাফিলতি করলে শাস্তি পাবেন পরীক্ষক: শিক্ষামন্ত্রী
জুনে ডিএমপির বিশেষ অভিযানে ২৩১৪ আসামি গ্রেপ্তার
‘আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে’
পুলিশকে নিয়ে পরিকল্পিত অপপ্রচার চলছে, দাবি অ্যাসোসিয়েশনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা