জুনে ডিএমপির বিশেষ অভিযানে ২৩১৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৬, ১৬:২৮
অ- অ+

গত জুন মাসজুড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ডিএমপির বিভিন্ন ইউনিট রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে সন্ত্রাস, দস্যুতা, ছিনতাই ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত অভিযোগে ৭৯৭ জন এবং মাদক কারবারে জড়িত অভিযোগে ১ হাজার ৪৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৭১ জন অন্যান্য বিভিন্ন অপরাধে গ্রেপ্তারে হয়েছেন।

ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
শাহজালাল বিমানবন্দরে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২
ধউর-আশুলিয়া সেতু খুলছে বুধবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা