লাল পতাকায় সজ্জিত খামেনির দাফন অনুষ্ঠান, কফিনের ওপর আরবিতে লেখা শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬, ১৫:৫৪
অ- অ+

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শেষ শ্রদ্ধা জানাতে সেখানে লাখো মানুষ সমবেত হয়েছেন। ভিড় সামাল দিতে গ্র্যান্ড মোসাল্লার দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে খামেনির কফিনে আরবি হরফে একটি বাক্য লেখা দেখা যায়—“صلى الله عليك يا أبا عبد الله”। এর বাংলা অর্থ হলো, “আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন, হে আবু আবদুল্লাহ।”

ইসলামি ঐতিহ্য অনুযায়ী ‘আবু আবদুল্লাহ’ উপাধিটি ইমাম হুসাইন (রা.)-এর প্রতি শ্রদ্ধা হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, আশুরা ও শোকানুষ্ঠানে এ ধরনের বাক্য বহুল প্রচলিত।

এদিকে দাফন অনুষ্ঠানকে ঘিরে বিপুলসংখ্যক লাল পতাকা দেখা গেছে, যা বিশেষ প্রতীকী অর্থ বহন করে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। এসব পতাকা শোক ও প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, দাফন চলাকালে কোনো ধরনের নিরাপত্তা হুমকি বা হামলার চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামি বলেন, দাফন অনুষ্ঠানে ব্যবহৃত লাল পতাকা প্রতীকী বার্তা বহন করে, যা ক্ষোভ ও প্রতিশোধের আহ্বানের ইঙ্গিত দেয় বলে অনেকে মনে করছেন।

খামেনির দাফনকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৪ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পকেটমার আটক
ঢাকায় আনসারের টিডিপি অ্যাডভান্সড কোর্স, প্রশিক্ষণ নিচ্ছেন ৮০০ সদস্য
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
পাথরঘাটায় জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে যুবককে কোপানোর অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা