হোটেলে তরুণী নিয়ে ধরা: এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, ১৭:৫৩
অ- অ+

সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে নজর রাখছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, বিষয়টি নিয়ে আরও খোঁজখবর ও তথ্য–উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘অতি সম্প্রতি সাতক্ষীরা–৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।’

এতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে জামায়াতে ইসলামী বলেছে, বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য–উপাত্ত সংগ্রহ করে দলটি সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন?জানালো ইসি
এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি
তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা