জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নতুন সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৬, ১২:২১
অ- অ+

জার্মানিতে পড়াশোনা, গবেষণা বা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘ডাড (DAAD) ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭’-এ আবেদনের সুযোগ এসেছে। এ কর্মসূচিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।

জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের তথ্য দিতে সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তুলতে এই কর্মসূচি চালু করেছে ডাড।

নির্বাচিত প্রতিনিধিরা জার্মানির বিশ্ববিদ্যালয়, স্কলারশীপ, গবেষণা এবং অর্থায়নের বিভিন্ন সুযোগ সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের জানাবেন। কর্মসূচিটির মেয়াদ হবে দুই সেমিস্টার। নির্বাচিতদের জন্য শুরুতে একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

নির্বাচিতদের যা করতে হবে

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের জার্মানির উচ্চশিক্ষাব্যবস্থা, গবেষণা কার্যক্রম, ডাডের বৃত্তি ও আর্থিক সহায়তার বিভিন্ন সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন শিক্ষা ও উচ্চশিক্ষাবিষয়ক অনুষ্ঠানে ডাডের প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি জার্মানিতে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন এবং নিজেদের একাডেমিক অভিজ্ঞতা ভাগ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

আবেদনকারীকে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল অথবা শ্রীলঙ্কার নাগরিক হতে হবে।

জার্মানিতে পড়াশোনা, গবেষণা অথবা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।

২০২৭ সালের ১ জানুয়ারি বয়স ৩২ বছরের কম হতে হবে।

২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য ইয়াং অ্যাম্বাসেডর প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছেন, এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপদ্ধতিসহ কর্মসূচির বিস্তারিত তথ্য জানতে ডাডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন। এছাড়া ডাডের বাংলাদেশি তথ্য সেন্টার ওয়েবসাইটে দেখুন।

আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২৬।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেপ্তার, মামলা ৪৮
গাজীপুরে পূবাইলে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, বাড়ছে জনদুর্ভোগ
প্রাথমিকের শিখন-পাঠদান মনিটরিং হবে আইটি ইকোসিস্টেমের মাধ্যমে: ববি হাজ্জাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা