নাজমুস সাকিবের ফেসবুক পোস্ট

ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের ছবিটি কোনো এআই জেনারেটেড ছবি নয়

নাজমুস সাকিব
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১০:১১
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে, বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সম্মানে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক সংবর্ধনার ও ডিনার পার্টির আয়োজন করেন।

নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটনের ম্যাডিসন অ্যাভিনিউতে অবস্থিত লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলের দি গোল্ড রুমে আয়োজিত এই এক্সক্লুসিভ অনুষ্ঠানে, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, সরকারি প্রতিনিধিদল এবং তাদের সঙ্গে আসা স্বামী বা স্ত্রীরা অংশ নেন।

আয়োজকেরা অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে মিডিয়ার জন্য বন্ধ রাখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। কিন্তু এই অনুষ্ঠানে তাঁর ব্যক্তিগত ফটোগ্রাফারের অংশগ্রহণের সুযোগ না থাকায়, তাৎক্ষণিক তিনি কোনো ছবি তুলে সেটা প্রচার করতে পারেন নি।

হোয়াইট হাউজের অফিসিয়াল ফটোগ্রাফারের ক্যামেরায় তোলা ছবিগুলো অনুষ্ঠানটি শেষ হওয়ার দশ দিন পর পর্যায়ক্রমে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও সেদিনের ডিনারে অংশ নেয়ার সেই ছবিগুলো, হোয়াইট হাউজের তরফ থেকেই পাঠানো হয়েছে।

ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের ছবিটি কোনো এআই জেনারেটেড ছবি নয়। ছবিটি যেভাবে গ্রহণ করা হয়েছে, সেভাবেই জনগণের উদ্দেশ্যে রিলিজ করে দেয়া হয়েছে। অথচ এটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অজ্ঞ মানুষ অহেতুক বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা করছে।

ফুটনোট: নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী লোটে প্যালেস হোটেলের দি গোল্ড রুমের আকর্ষণীয় ব্যাকড্রপে ছবিগুলো তোলা হয়। যারা সেই হোটেলের গোল্ড রুমে কোনোদিন গিয়েছেন, তারা জানেন এই ছবিটি সেখানেই তোলা হয়েছে। যাদের মনে সন্দেহ আছে, তাদের জন্য গোল্ড রুমের সেই ব্যাকড্রপটির অন্য আরেকটি ছবি আমি সংযুক্ত করে দিলাম। একটি দেশের প্রধানমন্ত্রী তাঁর অফিসিয়াল ফেইসবুক পেইজে ট্রাম্পের সাথে এআই জেনারেটেড ছবি পোস্ট করতে পারেন -- এ ধরণের সংশয় যাদের মনে থাকে; তাদের মানসিক অবস্থা নিয়ে আমি সন্দিহান। ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ ধরণের 'কথিত ফেইক' ছবি দেখে, এতক্ষনে নিশ্চয়ই চুপ করে বসে থাকতো না! এনসিপি ও জামাতি ছাগলগুলোরে আল্লাহ একটু সুস্থ্য চিন্তা করার তৌফিক দিক -- আমিন!

(ঢাকাটাইমস/৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উখিয়ায় অসচ্ছল মানুষের জন্য ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু 
সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরানের স্পিকার
টাঙ্গাইলে ছিনতাই করতে ট্রাকচালককে কুপিয়ে হত্যা
মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মাহিনের জামিন স্থগিত