শেখ হাসিনার ফেরা নিয়ে প্রশ্নে যা বললেন ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ১৩:০৪
অ- অ+

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, ডিসেম্বরে যেকোনো অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান এ কথা বলেন।

তিনি বলেন, আইনবিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেওয়া হবে না। দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করে, তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট, সজাগ রয়েছি। আমরা যেকোনো অপতৎপরতা রুখে দেব।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা সম্পর্কে গোয়েন্দা তৎপরতা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আইন দ্বারা যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেসব কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যাদেরকে আইন দ্বারা বারিত করা হয়েছে, আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, এরকম কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড তো আমরা দেশে চালাতে দেব না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত কঠোর অবস্থান এবং আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

তিনি জানান, নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রেপ্তার অভিযান চলমান থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ছবিটি এআই দিয়ে তৈরি’, শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা প্রসঙ্গে খিলগাঁও থানার ওসি সাইফুল
কুবির ১৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক 
সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন