মহাখালী টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ১৫:০০
অ- অ+

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা ‘প্রাইম’ নামের একটি এসি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার তথ্যও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফেরা তো দূরের কথা, হাসিনার মরদেহ দাফন করার সাহস কারও নেই: রাশেদ খাঁন
ইস্তাম্বুলে ভবন ধসে শিশুসহ নিহত ৫
আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ
৮ বিভাগে ২০টি ‘মডেল খাল’, কর্মসংস্থান হবে ২ হাজার ৪০০ পরিবারের