এক রানে ২ উইকেট হারালো অস্ট্রেলিয়া

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ জুন ২০২৬, ১৪:৩৪| আপডেট : ১৯ জুন ২০২৬, ১৫:০৪
অ- অ+

আগের ওভারে যশ ইংলিসকে আউট করেছেন নাসুম আহমেদ। রিভিউ নিয়ে নিজের উইকেটটা বাঁচাতে পারেননি তিনি। পরের ওভারেই কুপার কলোনিকে ফেরান নাহিদ রানা। স্লিপে দাঁড়ানো অবিশ্বাস্য ক্যাচ তালুবন্দী করেছেন। দুই উইকেট হারানোর বিরতিতে মাত্র এক রান করতে পেরেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ৫ বলের ব্যবধানে দুই উইকেট হারালো তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া ৫ ওভারে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৮ রান। দুটোই উইকেটই নিয়েছেন আজকের ম্যাচের দুই বদলি বোলার।

এর আগে সিরিজ সমতায় ফেরার মিশনে চট্টগ্রামে টসে হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামে অস্ট্রেলিয়া। মিরপুরে শেষ ওয়ানডেতে চোটে পড়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার জায়গায় অধিনায়কের দায়িত্বে আছেন তাওহিদ হৃদয়।

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। দারুণ পারফর্ম করেও বাদ পড়েছেন অফস্পিনার শেখ মেহেদী হাসান এবং শরিফুল ইসলাম। তাদের জায়গায় খেলছেন নাসুম আহমেদ ও নাহিদ রানা। টি-টোয়েন্টিতে অভিষেকের ৩৯৬ দিন পর মাঠে নামলেন নাহিদ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরিণাকুণ্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন
রংপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২
নদীতে গোসলে গিয়ে ভাবি ও দুই ননদের মৃত্যু
সিরাজগঞ্জে যমুনায় ডুবে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা