বিমানের নতুন পরিচালক মমিনুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০১৭, ১৯:৩৮
অ- অ+

বিমান বাংলাদেশের নতুন পরিচালক প্রশাসন হিসেবে নিয়োগ পেয়েছেন মমিনুল ইসলাম। এর আগে তিনি ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

শনিবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালনা পরিষদে গত বৃহস্পতিবার মমিনুলকে নিয়োগের সিদ্বান্ত গ্রহণ করে।

এর আগে মমিনুল ইসলাম পাঁচ বছর জেনারেল ম্যানেজার (জিএম) প্রশাসন ছিলেন। তিনি তার আগে জিএম নিরাপত্তা হিসাবে দায়িত্ব পালন করেন।

১৫ বছর সেনা বাহিনীতে দায়িত্ব পালনের পর মমিনুল ইসলাম বিমানে যোগদান করেন ১৯৮৬ সালের ৩ নভেম্বর। তিনি জিএম হিসেবে ২০১১ সালে পদোন্নতি লাভ করেন। তিনি রংপুর ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৪ সালে ক্যাডেট কলেজ ব্লু লাভ করেন।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা
পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট উদ্বোধন
সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা
অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা