সুজানগরে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৭
অ- অ+

পাবনার সুজানগরে বালুর ট্রাকের ধাক্কায় কাজেম প্রামাণিক (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে উপেজলার মানিকহাট ইউনিয়নের মালিফা মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত কাজেম সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামের আবু বকর প্রামাণিকের ছেলে। তার তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। আহত রিপন একই ইউনিয়নের গাজির তেমাথা মোড় এলাকার আজিজ খন্দকারের ছেলে।

নিহতের শ্যালক আসাদুল্লাহ জানান, সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটভিলা থেকে টমেটো কিনে ভ্যান গাড়িতে দুবলিয়া বাজারের দিকে রওনা হন। ভ্যানটি মালিফা মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি বালুর ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সুজানগর থানার ভারভাপ্ত কর্মকর্তা শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালে রাখা হয়েছে। আর আহত ব্যক্তিকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ৩৬৩