মাদারীপুরে পরিচ্ছন্নতা অভিযান

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৯, ২০:১৯
অ- অ+

মাদারীপুরে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে শহরের ইটেরপুল ব্রিজ এলাকায় এই অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। অভিযানে ৩০ জন স্কাউট সদস্য অংশ নেন।

মাদারীপুর পৌরসভা ও বাংলাদেশ স্কাউটের ব্যবস্থাপনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটি শহরের ইটেরপুল ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে শকুনি লেকপাড় গিয়ে শেষ হয়।

বৃহস্পতিবারও পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

অভিযানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন, ইটেরপুল ক্ষুদ্র বণিক সমিতি সভাপতি মজিবর রহমান হাওলাদার, পৌরসভার কাউন্সিলর জাকির হোসেন হাওলাদার, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার প্রমুখ।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক
ধর্ষণের অভিযোগ নিয়ে ৯ দিন ধরে থানায় পোশাককর্মী, আপসের প্রস্তাব
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, একাধিক অঙ্গসংগঠনে বহিষ্কার
অস্ত্রসহ ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ