পাবনায় ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ১৪ মে ২০১৯, ১০:৫৭
অ- অ+
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিতাস মোল্লা নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত তিতাস মোল্লা ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, সোমবার রাত আড়াইটার দিকে ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের চাঁনমারি এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশকে দেখামাত্র ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। পরে সেখানে তিতাস মোল্লার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত তিতাসের বিরুদ্ধে ডাকাতিসহ ১৭টি মামলা আছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনীটি।

ঢাকাটাইমস/১৪মে/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেট্রোরেলে বোমা আতঙ্কের নেপথ্যে কী? তদন্ত নিয়ে যা জানাল সিটিটিসি
কুমিল্লায় প্রবাসীকে অপহরণের অভিযোগে পাঁচ যুবক গ্রেপ্তার
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা