আলফাডাঙ্গায় টগরবন্দ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০১৯, ২১:৪৮
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৪নং টগরবন্দ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট সভা হয়।

সভায় ২০১৯-২০ অর্থ বছরের মোট ২ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৬৯৬ টাকার বাজেট ঘোষণা করা হয়।

টগরবন্দ ইউপি চেয়ারম্যান ইমাম হাচান শিপনের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব এনামুল খানের সঞ্চালনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের ডিএফ মনির হোসেন মজুমদার।

এ সময় উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান লায়লা পারভীন, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন গ্রাম থেকে আগত বিভিন্ন শ্রেণিপেশার মানষ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগর ভবনের বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন
অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিল ইয়াবা কারখানা, কাঁচামাল আসত চট্টগ্রাম থেকে: র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা