কনস্টেবল নিয়োগে এমপি হারুনের সুপারিশ নিয়ে তোলপাড়

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০১৯, ১৮:২৪
অ- অ+

পুলিশ কনস্টেবল নিয়োগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য বিএইচ (বজলুল হক) হারুন তার নিজস্ব প্যাডে কয়েকজনের জন্য সুপারিশ করায় বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফেসবুকে তার স্বাক্ষরিত প্যাডটি ভাইরাল হয়েছে। সেখানে অনেকেই তারা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন।

২৪ জুন নিয়োগ পরীক্ষার আগে ২২ জুন তিনি ঝালকাঠি পুলিশ সুপারকে এই সুপারিশ করেন। জাতীয় সংসদ সদস্যের প্যাডে আলোচিত এই সাংসদ উল্লেখ করেন, ‘ঝালকাঠি জেলার পুলিশ বিভাগে আপনার অধীনে পুলিশ কনস্টেবল (পুরুষ এবং মহিলা) পদে কিছুসংখ্যক লোক নিয়োগ করা হবে। উক্ত পদের জন্য আমার নির্বাচনী এলাকা (রাজাপুর-কাঠালিয়া)-এর তালিকা দেওয়া হলো। নিম্নলিখিত প্রার্থীদেরকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করা হলো।’

সুপারিশপত্রে রাজাপুর উপজেলার নয়জন ও কাঁঠালিয়া উপজেলার দুজনসহ মোট ১১ জনকে সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে আবার দুজনকে বিশেষভাবে টিক র্মাক করে দেয়া হয়েছে। ১১ জনের মধ্যে সাতজন রয়েছে তার নিজ এলাকা গালুয়া ইউনিয়নের বাসিন্দা।

এ বিষয় জানতে চাইলে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন ঢাকাটাইমসকে বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমি সুপারিশ করতেই পারি। আমার কাছে যে কেউই আসুক তাকেই আমি ডিও লেটার দিই, যাতে সে চাকরি পায়। এক্ষেত্রে আমি কারো কাছ থেকে কোনো আর্থিক সুবিধা নিয়েছি কি না সেটা দেখার বিষয়। এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না।’

প্রসঙ্গত, গত ২৪ জুন ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/২৬জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাবের পৃথক অভিযানে সাইবার অপরাধী ও নারী মাদক কারবারি গ্রেপ্তার
দর্শনার্থীকে টেনে নেওয়ার ভিডিও ‘বিভ্রান্তিকর’, বলল আনসার
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
জনগণের সাথে বেঈমানী ক‌রে শেখ হা‌সিনা টিকতে পারে‌নি: মামুনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা