আমাজনের আগুন নিভাতে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৯, ১৬:১৬| আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৭:৩৩
অ- অ+

পৃথিবীর ফুসফুস বলে খ্যাত আমাজন বনের আগুন নিয়ন্ত্রণে সাহায্যের জন্য সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো। বিশ^ব্যাপী তীব্র সমালোচনা ও বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট এই পদক্ষেপ গ্রহণ করেছেন।

শুক্রবার মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে আমাজনের আগুন নিয়ন্ত্রণ ও ওই অঞ্চলের ফৌজদারি অপরাধ দমনে সহায়তার জন্যে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন সংক্রান্ত এক ডিক্রিতে স্বাক্ষর করেন।

ব্রাজিল সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত আমাজনে ৭৬ হাজার ৭২০টি আগুন লাগার ঘটনা ঘটেছে।

ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ(আইএনপিই) জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে আমাজনে আরো প্রায় ৭০০টি আগুন লেগেছে।

পরিবেশ বিশেষজ্ঞরা আমাজন অঞ্চলে দ্রুত বনাঞ্চল ধ্বংসের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন। কিন্তু দেশটির প্রেসিডেন্ট এ আগুনের জন্যে খরাকে দায়ী করেছেন। এক সপ্তাহ আগে এ বিষয়ে এনজিওদের দিকেও অভিযোগের আঙুল তোলেন দেশটির প্রেসিডেন্ট।

ঢাকাটাইমস/২৪আগস্ট/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার