রাঁধুনি থেকে কোটিপতি ববিতা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:০০
অ- অ+

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ রিয়ালিটি গেম শো-এর একাদশ সিজনে কোটি টাকা জিতলেন ববিতা তাডে নামে এক নারী। পেশায় রাঁধুনি। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের জন্য তিনি দৈনিক খিচুড়ি রান্না করেন।

এই নিয়ে পর পর দুজন হলেন কোটিপতি। অমিতাভ বচ্চনের এই শো থেকে গত সপ্তাহে কোটি টাকা জিতেছিলেন বিহারের সানোজ রাজ নামে এক ব্যক্তি। এবার কোটিপতি হলেন ববিতা। তবে তিনি নাকি সাত কোটি টাকার প্রশ্নটিও খেলেছেন।

গেম শো চলাকালীন ববিতাকে কাজ নিয়ে নানা প্রশ্ন করেছেন অমিতাভ বচ্চন। স্কুলে খিচুড়ি রান্না করে মাসে মাত্র দেড় হাজার টাকা বেতন পান তিনি। স্কুলে সবাই তাকে খিচুড়ি স্পেশালিস্ট বলে ডাকে। শিক্ষার্থীরা ভালোবেসে ডাকে কাকু বলে। যার অর্থ আন্টি।

শো-এর মধ্যে ববিতা জানান, তার কাছে কোনো মোবাইল ফোন নেই। এমনকি, তাদের পুরো পরিবারের জন্য একটা মাত্র ফোন। এটা শোনামাত্র শো-এর মধ্যেই সঞ্চালক অমিতাভ বচ্চন তার হাতে একটি নতুন ফোন তুলে দেন।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ ২০০০ সাল থেকে সনি টিভিতে প্রচারিত হচ্ছে। এটি যুক্তরাজ্যের গেম শো ‘হু ওয়ান্ট টু বি এ মিলিয়নিয়ার’-এর উপর ভিত্তি করে উপস্থাপিত হয়। ববিতার কোটি টাকা জেতার এপিসোডটি প্রচারিত হবে আগামী বুধ ও বৃহস্পতিবার রাত ৯টায়।

ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমানের দায়িত্ব গ্রহণ
ঝিনাইদহে জ্বালানি তেল কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে: জামায়াত আমির
ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা