কাছাকাছি হচ্ছেন সালমান-জ্যাকুলিন

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৫
অ- অ+

কেরিয়ারে দুটি ছবিতে সালমান খানের সহ-অভিনেত্রী হিসেবে কাজ করেছেন বলিউডের শ্রীলংকান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। একটি হলো ‘কিক’ এবং অন্যটি ‘রেস থ্রি’। এর মধ্যে ২০১৪ সালে সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কিক’ ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় ছিলেন সালমান ও জ্যাকুলিন। ‘কিক’-এ সালমানের দুরন্ধর অ্যাকশন ও জ্যাকুলিনের নাচের পাশাপাশি দর্শকদের মন ভরিয়েছিল তাদের প্রেমের রসায়ন।

এরপর রুপালি পর্দার বাইরেও চর্চা শুরু হয়েছিল সালমান খান ও জ্যাকুলিনকে নিয়ে। গুঞ্জন উঠেছিল, তারা দুজনে প্রেমের সাগরে ভাসছেন। সে সময় জ্যাকুলিনকে নাকি একটি ফ্ল্যাটও উপহার দিয়েছিলেন বলিউড ভাইজান। তবে প্রেম ও ফ্ল্যাট বিষয়ক গুঞ্জন সম্পর্কে তখন সালমান বা জ্যাকুলিন কেউই মুখ খোলেননি। এরপর অবশ্য জ্যাকুলিনের সঙ্গে ধীরে ধীরে দূরত্ব বেড়ে যায় সল্লু মিয়ার।

বলিউড সূত্রে খবর, আবারও কাছাকাছি আসছেন সালমান ও জ্যাকুলিন। আবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাদের। সৌজন্যে ‘কিক টু’। প্রায় পাঁচ বছর পর ব্লকবাস্টার ‘কিক’-এর সিক্যুয়েল বানানোর ঘোষণা দিয়েছেন পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। প্রথমটিতে ছিল টানটান উত্তেজনা, কমেডি এবং থ্রিলারের কম্বিনেশন। সেই স্বাদ পরিচালক অটুট রাখতে চান সিনেমার সিক্যুয়েলেও। তাই এবারও ভরসা সালমান ও জ্যাকুলিন জুটির ওপর।

পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার মতে, যেকোনো সিনেমার সিক্যুয়েল বানানো সব সময়ই কঠিন। সেই কাজ আরও কঠিন হয়ে যায় যদি প্রথম অংশটি ‘কিক’-এর মতো ব্লকবাস্টার হয়। আর সে কারণেই বেশি ঝুঁকি নিতে নারাজ সাজিদ। এ জন্য ‘কিক’-এর ডেভিল চরিত্রে সালমানই থাকছেন। এই চরিত্রটির বেশ লেয়ার তুলে ধরা হবে সিক্যুয়েলে। আর সেখানেই থাকবে প্লটের একাধিক টুইস্ট।

ইতিমধ্যে ছবির চিত্রনাট্য লেখার কাজ অনেকটাই শেষ করে ফেলেছেন পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। তবে চলতি বছর শুটিং শুরু হওয়ার কোনো সম্ভাবণা নেই। নির্মাতা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কিক টু’-এর শুটিং শুরু হবে আগামী বছর। আর ছবিটি রুপালি পর্দায় দেখতে অপেক্ষা করতে হবে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত।

ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4