তাড়াশে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য আটক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৯, ২১:৪৪
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে একটি পাইপগান, দুই রাউন্ড লেডবল কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ আবু তাহের সরকার নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

তিনি উপজেলার তালম ইউনিয়নের তালম মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার বেলা ১১টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান।

তিনি জানান, বুধবার বিকালে গোপন সংবাদে তাড়াশ উপজেলার তালম মধ্যপাড়ার আবু তাহের সরকারের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পাইপগান, দুই রাউন্ড লেডবল কার্তুজ, একটি দেশীয় তৈরি লোহার ছোরাসহ আবু তাহের সরকারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ১টি মোবাইলসেট ও ০১টি সিমকার্ড উদ্ধার করা হয়।

পরে উদ্ধার আলামত ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৮ ‘সন্ত্রাসী’ নিহত
বাংলাদেশে দুটি প্রকল্পে ১.১ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
উত্তরায় পুলিশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন পরিবহন শ্রমিকরা
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা