লক্ষ্মীপুরে ডাকাতিকালে গণপিটুনিতে নিহত ১, আহত ৫

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৯, ১১:৪৮
অ- অ+

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিকালে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। এ সময় গণপিটুনিতে আহত পাঁচজনকে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশ।

শুক্রবার ভোররাতে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সোহেলের মরদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার বাড়ি চাঁদপুরের হাইমচরের।

আহত কাউছার, মমিন, মিরাজ, সুমন ও ইব্রাহীমকে পুলিশি পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোররাতে জব্বার আলী বেপারি বাড়ির প্রবাসী মনিরের বসতঘরে ডাকাতিকালে বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাশের মানুষ ডাকাতদের ঘেরাও করে ছয়জনকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে সোহেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া জানান, ডাকাতিকালে ছয়জনকে গণপিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার পর একজন মারা যায়। অপর আহতদের পুলিশি হেফাজতে চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, ডাকাতদের কাছ থেকে দুটি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4