ফের একসঙ্গে রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪০
অ- অ+

‘তামাশা’র পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন সাবেক লাভবার্ড দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। কয়েক মাস আগে পরিচালক লাভ রঞ্জন ঘোষণা করেছিলেন, তার আসন্ন ছবি অজয় দেবগন ও রণবীর কাপুর অভিনয় করবেন। সেখানেই রণবীরের বিপরীতে দেখা যাবে দীপিকাকে।

গুঞ্জন রয়েছে, লাভ রঞ্জনের আসন্ন এ ছবিতে অজয় দেবগন অভিনয় নাও করতে পারেন। তবে সাবেক প্রেমিক-প্রেমিকা জুটি দীপিকা ও রণবীরের অভিনয়ে থাকবে নয়া চমক। প্রেমের কাহিনি নিয়ে এই ছবি। এখন সময়ের অপেক্ষা।

রণবীর এখন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে মানালিতে রয়েছেন। এ ছবির নায়িকা রণবীরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাট। অন্যদিকে মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবির শুটিং শেষে এখন ‘৮৩’-এর শুটিং করছেন দীপিকা। এখানে নায়ক তার স্বামী রণবীর সিং।

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলী খামেনির শেষকৃত্যর সময় জানালো ইরান
ফরিদপুরে প্রথমবারের মতো এন্ডোস্কোপিক স্পাইন প্রসিডিউর কর্মশালা, ৫ জটিল অস্ত্রোপচার সম্পন্ন
টাঙ্গাইলে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কবির হোসেনের মৃত্যু
রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা