দূতাবাসে হামলায় উস্কানিদাতের চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২০, ১৬:১৪
অ- অ+

মধ্যপ্রাচ্যের ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা-ভাঙচুরের ঘটনায় হুঁশিয়ার উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দূতাবাসে হামলায় উস্কানিদাতাদের চরম পরিণতি ভোগ করতে বলে মন্তব্য করেন ট্রাম্প।

গতকাল মঙ্গলবার ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসে শতাধিক আন্দোলনকারী হামলা-ভাঙচুর চালায়। দূতাবাসের অভ্যন্তরের নিরাপত্তা বাহিনীদের কারণে আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে ইরাকের সামরিক বাহিনী দূতাবাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে দূতাবাসকে ঘিরে অনিরাপদ পরিবেশ পরিস্থিতি তৈরি হয়।

ইরাকে মার্কিন দূতাবাসে হামলার ঘটনাকে নজিরবিহীন বলে দাবি করছে বিশ্লেষকরা।

এদিকে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছেন ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প জানান, যেকোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ‘বড় ধরনের মূল্য’ দিতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটে বলেন, ‘আমাদের যেকোনো অবস্থানে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির জন্য ইরান সম্পূর্ণ দায়ী থাকবে। তাদের অনেক বড় মূল্য চুকাতে হবে! এটা সতর্কবার্তা নয়, এটা হুমকি। শুভ নববর্ষ!’

ইতোমধ্যে দূতাবাসের নিরাপত্তায় কাতার থেকে সাড়ে সাত’শ মার্কিন সৈন্য ইরাকে পাঠানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপে এক বক্তব্যে বলেন, বিশে^র যেকোনো প্রান্তে যেখানেই দেখা যাবে, সেখানেই যুক্তরাষ্ট্র তার জনগণ ও স্বার্থ রক্ষা করবে।

গত রবিবার ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ২৫ জন নিহত হয়। নিহত সবাই দেশটির মিলিশিয়া বাহিনী কাতাইব হিজবুল্লাহর (হিজবুল্লাহ ব্রিগেড) এর সদস্য।

মার্কিন বিমান হামলার ঘটনায় ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি। এক প্রতিক্রিয়া তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার সময় এসেছ।’ তারপরই দূতাবাসে হামলার ঘটনা ঘটে।

(ঢাকা টাইমস/০১জানুয়ারি/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মায় পানি বেড়ে ৩ জেলায় বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
৩ হাজার টাকার ‘ফ্রি শপিং’ অফার ঘিরে পল্লবীতে তুলকালাম, বন্ধ হলো আউটলেট