২৪ টিকিট ডটকমে এয়ার টিকিটে ৩৫% পর্যন্ত ছাড়

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২০, ১০:৫৯| আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১১:৪৩
অ- অ+

অনলাইন এয়ার টিকিট প্লাটফর্ম ২৪ টিকিট ডটকম (www.24tkt.com) অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল রুটে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, মেঘনা ব্যাংক ও লংকা বাংলার ক্রেডিট কার্ডের মাধ্যমে এ সুবিধা ৩১ জানুয়ারি পর্যন্ত পাওয়া যাবে।

সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডের পাশাপাশি অ্যামেক্স ডেবিট কার্ড ও সিটি ম্যাক্স কার্ড দিয়েও এই সুবিধা পাওয়া যাবে।

২৪ টিকিট ডটকমের প্রধান কার্যালয় মহাখালী ডিওএইচএসে, যমুনা ফিউচার পার্ক অফিস বা সিলেট কার্যালয় থেকে এই সেবা পাওয়া যাবে।

এছাড়া ২৪ টিকিট ডটকমের ওয়েবসাইট থেকেও সরাসরি এই সেবা নেয়া যাবে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, আমরা সব সময় আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে নানান পদক্ষেপ গ্রহণ করি। এরই অংশ হিসেবে প্রাথমিক অবস্থায় কয়েকটি ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছি। আগামীতে অন্যান্য ব্যাংকের গ্রাহকদের জন্যও নতুন নতুন অফার আসবে।

প্রসঙ্গত, ২৪ টিকিট ডটকম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ব্যবসায়ী প্রতিষ্ঠান বিডি ট্যুরিস্টের সহযোগী প্রতিষ্ঠান।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অমিত শাহের সাথে গোপন বৈঠক ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক: বিজিবি
৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৩ তরুণ আটক
বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে
ডিএমপির তিন এডিসি ও দুই এসি নতুন দায়িত্বে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা