ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২০, ০৯:৫২| আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১১:২৮
অ- অ+
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজও বিমান ওঠানামা বন্ধ রয়েছে। মঙ্গলবার ভোর চারটা থেকে বন্ধ রাখা হয়েছে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ।

সকাল সাড়ে নয়টা পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। নামেনি বিদেশ থেকে আসা কোনো বিমান।

জানা যায়, রানওয়েতে সাধারণত দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে বিমান ওঠানামা করে। বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা ভোর থেকে ১০০ মিটারে নেমে আসায় ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমান ওঠানামায় বিঘ্ন ঘটছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপপরিচালক বেনি মাধব বিশ্বাস বিমান ওঠানামা বন্ধের বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুয়াশার কারণে ভিজিবিলিটি শূন্য হওয়ায় বিমান ওঠানামা বন্ধ রাখতে হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। ভোর চারটা থেকে ভিজিবিলিটি একেবারে জিরো, এ অবস্থায় ওঠানামা করতে পারে না বিমান।

কুয়াশা কাটলে বিমানবন্দরে ফ্লাইট চলাচল আগের শিডিউল অনুযায়ী চলবে বলে জানান সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কর্মকর্তারা।

ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জন
ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা