ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২০, ১৯:৫৭
অ- অ+

ভোলার দৌলতখান উপজেলায় আরজু বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাইফুলের বসতঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরজু বেগম একই এলাকার সাইফুলের স্ত্রী।

এলাকাবাসী জানায়, শনিবার বিকালে ছেলের পাঞ্জাবি ধোয়া নিয়ে স্বামী সাইফুলের সঙ্গে আরজুর বাকবিতণ্ডা হয়। রাত ৩টার দিকে আরজুর শাশুড়ি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে আরজুর ঘুমের ঘরে আড়ার সঙ্গে রশি পেছানো ঝুলন্ত লাশ দেখে। পরে দৌলতখান থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ, প্রমাণিত হলে আজীবন ছাত্রত্ব বাতিল: উপাচার্য আমানুল্লাহ
১১ মাসের অনুসন্ধানে অভিযোগের প্রমাণ মেলেনি, দুদকের নিষ্পত্তিপত্র পেয়েছি: মোয়াজ্জেম হোসেন
জনপ্রত্যাশা পূরণে সরকারকে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে: সাইফুল হক
এবারের বইমেলায় তুলতুলের ‎নতুন বই “গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)”
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা