ক্ষুব্ধ রাভিনা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫১
অ- অ+

খবরের শিরোনামে বারংবার উঠে এসেছে বলিউড অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারির কথা। কেবল জিম, ডায়েট কিংবা ওয়ার্কআউটই নয় নিজেকে সুন্দর দেখাতে তারা ভরসা রেখেছেন কৃত্রিম উপায়। কখনও ‘নোজ জব’ আবার কখনও ঠোঁটের ভোল একেবারে পাল্টে দিতে ‘লিপ জব’...এই চাহিদার যেন কোনো শেষ নেই। সব সময় যে, সকল অভিনেত্রীর অস্ত্রপচার সফল হয়েছে এমনটাও কিন্তু নয়। ঝুঁকি নিয়ে নির্দিষ্ট কোনো অঙ্গের ভোল বদলাতে গিয়ে পাল্টে গেছে ফেলেছেন পুরো চেহারাটাই! কখনও বা হাসির খোরাক হতে হয়েছে অনেক অভিনেত্রীকেই।

বলিউডের অভিনেত্রীদের মধ্যে প্রথম লিপ জব করানোর সাহস দেখিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাই মিস ওয়ার্ল্ড জয়ী প্রিয়াঙ্কা আর এখনকার প্রিয়াঙ্কার চেহারার মধ্যে ফারাক চোখে পড়ার মতো। তবে মিডিয়ার সন্মুখে কখনই সেকথা স্বীকার করেননি তিনি।

শিল্পা শেঠিও রয়েছেন এই তালিকায়। একবার নয় দু’বার ‘নোজ জব’ করিয়েছেন তিনি। তবে কোনো লুকোচুরি নয় প্রকাশ্যে শিল্পা স্বীকার করে নিয়েছেন তার প্লাস্টিক সার্জারির কথা। কাজল তার ‘ডাস্কি’ লুক নিয়ে়ই বলিউডে রাজত্ব করে এসেছেন চিরকাল। কিন্তু হঠাৎ করে ‘দিলওয়ালে’ ছবির শুটিংয়ের আগে নিজের গায়ের রং বদলে ফেলায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। আনুশকা শর্মাও নাকি ‘পিকে’ ছবিতে তার পারফেক্ট লুক আনতে করিয়েছিলেন ‘লিপ জব’।

এই লিস্ট বড় লম্বা। কঙ্গনা রানাউত, ক্যাটরিনা কাইফ, মৌনী রায়সহ অনেক বলিসুন্দরীই প্লাস্টিক সার্জারির পথে হেঁটেছেন। শুধু এরাই নন একাধিক বার প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন শ্রীদেবী। আর সেই জন্যেই নাকি তার এই অকাল প্রয়াণ বলিউডে এমন ধারনা অনেকেরই।

কেউ বলে প্রকাশ্যে কেউ বা করেন লুকিয়ে চুরিয়ে। কেবল অভিনেত্রীরাই নন যৌবন ধরে রাখতে, ত্বকে গ্লো আনতে অনেক অভিনেতারাও কসমেটিক সার্জারি করান। আমির খান থেকে শাহরুখ খান তালিকায় রয়েছেন অনেকেই। তবে নেটিজেনদের টার্গেট কেবল মহিলারাই! কেন?

সম্প্রতি করিনা কাপূরের এক রেডিয়ো শোতে অতিথি হয়ে এসেছিলেন রাভিনা ট্যান্ডন। করিনা তাকে প্রশ্ন ছুড়ে দেন কেন বলুন তো বলিউডে নারী শিল্পীদের উপর যৌবন ধরে রাখার এত প্রেসার? উত্তরে রাভিনার জবাব ‘আমি মনে করি বাইরের সৌন্দর্যটা সম্পূর্ণই নির্ভর করে আপনার অন্তরটা কতটা যৌবন, কতটা সতেজ তার ওপর’।

তিনি বলেন, ‘কেন বলুন তো অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারি নিয়ে প্রেসার দেওয়া? মিডিয়া ধরেই নেয় যে কোনো অভিনেত্রী হঠাৎ সুন্দরী হয়ে উঠলেন তার মানেই তিনি সার্জারি করিয়েছেন নিদেনপক্ষে বোটক্স। অভিনেতারাও তো এমনটা করিয়ে থাকেন, তবে কেন সব সময় শুধু মহিলাদের উপরেই আঙুল ওঠে? এটাও এক ধরনের বৈষম্য।’

কারিনা তাকে প্রশ্ন করলেন তার সমবয়সি অভিনেতারা আজও লিড রোলে কাজ করে যাচ্ছেন, প্রশংসাও কুড়োচ্ছেন ভক্তদের...তাহলে সেই বয়েসের অভিনেত্রীরা কোণঠাসা কেন? তাদের বেলায় এমনটা নয় কেন? রাভিনার জবাব, ‘বলিউডের ট্রেন্ড এখন বদলাচ্ছে। আমির, সালমান, অনিল এরা সকলেই এখন নিজের বয়েসের কাছকাছি চরিত্রগুলিতেও সমান দক্ষতায় কাজ করে চলেছেন।’

ঢাকা টাইমস/২২ফেব্রুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4