বগুড়ায় বাল্যবিয়ে বন্ধ, বরসহ আটজনের জরিমানা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ১৬:১৮| আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৬:২৭
অ- অ+

সারাদেশেই বিরাজ করছে করোনা আতঙ্ক। এরই মধ্যে বাল্যবিয়ে হচ্ছিল বগুড়ার শিবগঞ্জে। এসময় অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে বরসহ আটজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার রাত ১০টায় উপজেলার আলাদিপুর পাথারের পাড়া গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিয়ের বর সাকিব, ওই বিয়েতে আসা জিয়াউল ইসলাম, সবুজ, কলিম উদ্দিন, ফারুক, সুমন, রব্বানী ও আশরাফ আলী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য জানান।

জানা গেছে, আলাদিপুর পাথারের পাড়া গ্রামে ১২ বছর বয়সী একটি মেয়েকে বিয়ে করার জন্য একই উপজেলার আমজানি গ্রামের আবুল কালামের ছেলে সাকিব গত রবিবার রাতে কয়েকজনকে নিয়ে কনের বাড়ি যায়। বরযাত্রীদের খাওয়া শেষে বিয়ে পড়ানোর প্রস্তুতির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে সেখানে যান।

পুলিশের উপস্থিতিতে কনের বাবা-মা পালিয়ে যান। পরে বরসহ অন্যদের আটক করে প্রত্যেকের থেকে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

ঢাকাটাইমস/২৩মার্চ/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূইয়ার
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
আর্জেন্টিনা-ব্রাজিলকে ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী
প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা