রক্তরস দান করলেন করোনাজয়ী জোয়া

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১১ মে ২০২০, ১০:৫০
অ- অ+

মরণঘাতি করোনাভাইরাসকে হারিয়ে কয়েকদিন আগেই করোনাজয়ী হয়েছেন বলিউডের উঠতি অভিনেত্রী জোয়া মোরানি। তার বাবা বলিউড বিখ্যাত প্রযোজক করিম মোরানি এবং তার বড় বোনেরও কোভিড ১৯ পজিটিভ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। টানা দুই সপ্তাহের চিকিৎসার পর তারা প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনাজয়ের পরই জোয়া বলেছিলেন তিনি রক্তরস বা ব্লাড প্লাজমা দান করতে চান। কথা মতো হাসপাতালে ভর্তি হয়ে রবিবার তিনি ব্লাড প্লাজমা দান করেছেন। সেই অভিজ্ঞা শেয়ার করে ইনস্টাগ্রামে ছবিও দিয়েছেন অভিনেত্রী। এই রক্তরস দান করায় জোয়াকে হাসপাতালের তরফ থেকে একটি সার্টিফিকেট এবং ৫০০ টাকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত ৬ এপ্রিল জোয়া ও শাজা মোরানির কোভিড পরীক্ষা হয়। সেখানে ধরা পড়ে তারা করোনায় আক্রান্ত। এর দুদিন পর করিম মোরানিও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বাবার কদিন আগেই মেয়েরা সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

তার কয়েকদিনের মধ্যেই দুইবার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ায় বাড়ি ফেরেন করিমও। তিনি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন।

ঢাকাটাইমস/১১মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাহাবুদ্দিনের পদত্যাগ ও হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বের প্রজ্ঞাপন জারি
শিক্ষার্থীদের আন্দোলন, হাতজোড় করে শিক্ষক বললেন ‘আমার চাকরিটা খাইয়ো না’
স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
চট্টগ্রাম বহিঃনোঙরে ছয় মাসে কোস্ট গার্ডের ৩ হাজার ৪৮৫ টহল, আটক ৩৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা