হাওরের শতভাগ ধান কাটা সম্পন্ন: কৃষি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২০, ২০:৫৯
অ- অ+
ফাইল ছবি

হাওরের প্রায় শতভাগ (৯৯%) এবং সারাদেশে ৩৯ ভাগ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু হাওরে এ বছর বোরো আবাদের পরিমাণ চার লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে, এর মধ্যে গতকাল পর্যন্ত মোট কাটা হয়েছে চার লাখ ৩৯ হাজার হেক্টর যা হাওরভুক্ত মোট আবাদের শতকরা ৯৯ ভাগ।

আর সারা দেশে ৪৭ লাখ ৫৪ হাজার ৪৪৭ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে কাটা হয়েছে ১৮ লাখ আট হাজার হেক্টরের ধান, যা মোট আবাদের ৩৯ শতাংশ।

দেশের ১৪টি কৃষি অঞ্চল- ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, যশোর, খুলনা, বরিশাল এবং ফরিদপুরে ৫৫ লাখ ৭০ হাজার ৩৬১ জন কৃষিশ্রমিক ধান কাটার কাজে নিয়োজিত আছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কৃষি মন্ত্রণালয় জানায়, হাওরের মতো সফলভাবে নিরাপদে অন্য অঞ্চলের বোরা ধান কর্তনের জন্য যেখানে প্রয়োজন সেখানে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে কৃষি শ্রমিকদের পাঠানো অব্যাহত রয়েছে। পাশাপাশি সারা দেশে ১৪৯৭টি কম্বাইন্ড হারভেস্টার এবং ২৪৫৫টি রিপার ধান কাটায় ব্যবহার করা হচ্ছে বলেও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগের ফলে হাওরের ধান সফলভাবে কাটা শেষ হয়েছে। আশা করা যায়, আগামী জুন মাসের মধ্যে সফলভাবে সারা দেশের বোরো ধান শতভাগ কাটা সম্পন্ন হবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর আহ্বান জানিয়েছেন। সে লক্ষে ইতিমধ্যে কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। খুব শিগগির এগুলোর বাস্তবায়ন শুরু হবে।

(ঢাকাটাইমস/১১মে/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু
ডিপ ফ্রিজে বরফের আকৃতি দেখে ‘শিবলিঙ্গ’ দাবি, পূজা দিতে ভক্তদের ভিড়
বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা