চুমুর দৃশ্যে বিতর্ক, স্বামী হারিয়ে এখন নিঃসঙ্গ সেই ‘মিস ইন্ডিয়া’

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ১১:৪৯
অ- অ+

মনোবিদ্যায় স্নাত, পড়েছেন সাংবাদিকতাও। তবে দুটির কোনোটাই পেশা হিসেবে না নিয়ে তিনি পা রেখেছিলেন মডেলিং দুনিয়ায়। পেয়েছিলেন ‘মিস ইন্ডিয়া’ খেতাবও। কিন্তু বলিউডের স্বীকৃতি অধরাই থেকে গেছে সাবেক মডেল ও অভিনেত্রী সোনু ওয়ালিয়ার কাছে।

সোনুর জন্ম ১৯৬৪ সালের ১৯ ফেব্রয়ারি, দিল্লিতে। অল্পবিস্তর মডেলিং করতেন কলেজে থাকতেই। ১৯৮৫ সালে ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নেন। সে বছর তিনিই বিজয়ী হন ‘মিস ইন্ডিয়া’র মঞ্চে। তাকে সেরার শিরোপা পরিয়ে দেন তার আগের বছরের বিজয়িনী জুহি চাওলা।

‘মিস ইন্ডিয়া’ হওয়ার তিন বছর পরে নায়িকা হিসেবে বলিউডে কেরিয়ার শুরু করেন সোনু। তার প্রথম ছবি ‘আকর্ষণ’ মুক্তি পায় ১৯৮৮ সালে। এর আগে ১৯৮৬ সালে তিনি অভিনয় করেছিলেন ‘শর্ত’ ছবিতে। তবে সেখানে তাকে দেখা যায় একজন মডেলের ভূমিকাতে।

১৯৮৮ সালে সোনু অভিনয় করেছিলেন ‘খুন ভরি মাঙ্গ’ছবিতে। রেখা, কবীর বেদির পাশাপাশি নবাগতা হিসেবে তিনিও নজর কেড়েছিলেন এই ছবিতে। বক্স অফিসে সুপারহিট হয় ‘খুন ভরি মাঙ্গ’। সেরা পার্শ্বনায়িকা হিসেবে পুরস্কৃতও হন সোনু।

আশি ও নব্বইয়ের দশকে পর পর বেশ কিছু ছবিতে অভিনয় করার সুযোগ পান সোনু। তার ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য হল ‘মহাদেব’, ‘তুফান’, ‘ক্লার্ক’, ‘খেল’, ‘ফৌজি’ এবং ‘সাহিবান’। তবে কোনো ছবিতেই সোনু ‘খুন ভরি মাঙ্গ’-এর জনপ্রিয়তার কাছে পৌঁছাতে পারেননি।

ছবিতে সাহসী ও খোলামেলা দৃশ্যে অভিনয় করতেন সোনু। ‘আকর্ষণ’ ছবিতে তাঁর একটি চুম্বনদৃশ্য ঘিরে সে সময় যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছিল। এরপর ক্রমশ বলিউডে কাজের সুযোগ কমতে থাকে। শেষে বাধ্য হয়ে বি গ্রেডের ছবিতে অভিনয় করেন সোনু। তারপর এক সময় হারিয়েই যান ইন্ডাস্ট্রি থেকে।

২০০০ সালে সোনু বিয়ে করেন আমেরিকার হোটেল ব্যবসায়ী ও প্রযোজক সূর্যপ্রতাপ সিংকে। বিয়ের পরে সোনু থাকতেন মূলত আমেরিকাতেই। কিন্তু ১০ বছরের মধ্যেই সুর কাটে তার দাম্পত্যে। ২০১০ সালে কিডনির অসুখে মারা যান সূর্যপ্রতাপ। স্বামীর মৃত্যুর পর অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়েন সাবেক ভারতসুন্দরী।

সোনুর একটি মেয়ে রয়েছে। যিনি এখন আমেরিকাতেই থাকেন। সব দিক সামলাতে সোনুকে মাঝে মাঝেই ভারত থেকে আমেরিকায় যেতে হয়।

ঢাকাটাইমস/২৮মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের
প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ফার্মের মুরগি খাওয়া কি ঝুঁকিপূর্ণ? যা বলছে গবেষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা