ফোর্বসের তালিকায় ভারত থেকে শুধু অক্ষয়

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৬ জুন ২০২০, ০৯:৩৪
অ- অ+

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সেলিব্রিটিদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। সেই তালিকায় রয়েছেন বিশ্বের ১০০ জন জনপ্রিয় সেলিব্রিটি। এ বছরের সেই তালিকায় বলিউড থেকে ঠাঁই পেয়েছেন কেবল ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমার। ১০০ জনের তালিকায় তার স্থান ৫২তম। ফোর্বসের গত বছরের তালিকাতেও বলিউড থেকে শুধু অক্ষয়ই ছিলেন।

খিলাড়ি অভিনেতাকে ‘বলিউডের সর্বোচ্চ আয় করা স্টার’-এর তকমা দিয়েছে ফোর্বস। সেখানে ৫২ বছর বয়সী অক্ষয়ের বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে চার কোটি ৮৫ লাখ ডলার। ভারতীয় মুদ্রায় যা ৩৬৬ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা। আয়ের নিরিখে হলিউডের জনপ্রিয় কয়েকজন সেলিব্রিটিদের থেকেও এগিয়ে রয়েছেন এই বলিউড তারকা।

যেমন, হলিউড থেকে অ্যাঞ্জেলিনা জোলি রয়েছেন ফোর্বসের তালিকার ৯৯তম স্থানে। উইল স্মিথ ৬৯তম স্থানে। এদের থেকে আয়ের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছেন অক্ষয় কুমার। এমনকি হলিউডের রিহানা, লেডি গাগা, কেটি পেরির মতো পপ তারকাদের থেকেও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে আছেন এই ভারতীয় অভিনেতা।

যদিও গত বছরের তুলনায় ফোর্বস র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন অক্ষয়। গত বছর ফোর্বসের তালিকায় ৩৩ নম্বরে ছিলেন তিনি। তখন তার আয় ছিল ছয় কোটি ৫০ লাখ ডলার।

২০২০ সালের ফোর্বসের তালিকায় প্রথম স্থানে রয়েছেন আমেরিকান মডেল কেলি জেনের। তার বার্ষিক আয় ৫৯ কোটি ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকান র‌্যাপার কানয়ে ওয়েস্ট। তৃতীয় স্থানে রয়েছেন সুইস টেনিস তারকা রজার ফেডেরার। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ফুটবলের দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।

ঢাকাটাইমস/০৬জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা
বাঙ্গরায় জামায়াত নেতার বিরুদ্ধে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা
২৪ ঘণ্টায় দুই দফায় ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা