পরিবারের সবার জন্ম একই দিনে!

পৃথিবীতে অবিশ্বাস্য কত ঘটনায় না ঘটে। নিজের চোখে না দেখলেও যা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। ১৮ ডিসেম্বর তেমনই একটি ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই দিনটা স্মরণীয় হয়ে থাকবে গার্ডনার দম্পতির জীবনে।
অভাবনীয় এই ব্যাপারটি হলো এই ১৮ ডিসেম্বরই পরিবারের চার সদস্যের জন্মদিন! পরিসংখ্যান বলেছে, তাদের জীবনে যা ঘটেছে এমন ঘটনা নাকি ১ লাখ ৩৩ হাজার জনে মাত্র এক জনের ক্ষেত্রেই ঘটে। সেই ভাগ্যবানদের মধ্যে এ পরিবারও যুক্ত হলো।
আমেরিকার উত্তর-পূর্ব মিসিসিপির বাল্ডউইনের দম্পতি লিউক গার্ডনার এবং হিলারি গার্ডনার। দু’জনের জন্মই ১৮ ডিসেম্বর। শুধু তারিখ নয়, বছরটাও এক। স্বামী লিউকের থেকে ছয় ঘণ্টার বড় হিলারি। লিউকের জন্ম ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর সকাল ২টা ১০ মিনিটে। আর হিলারির জন্ম সকাল ৮টা ১০ মিনিটে।
নিজেদের মধ্যে ডেটিং শুরু আগে থেকেই একে অপরকে চিনতেন লিউক আর হিলারি। সেই সময় থেকেই বন্ধুদের সঙ্গে যৌথভাবে বার্থ ডে সেলিব্রেটও করতেন। অতঃপর প্রেম ও বিয়ে। বিয়ের পরেও একইসঙ্গে কেক কেটে জন্মদিন পালন করতেন তারা। কিন্তু পরের চমকটা যে তাদের কাছে এ ভাবে আসবে তা ভাবতেনও পারেননি লিউক-হিলারি।
সুখবরটা এল ঠিক তাদের ২৭ বছরের জন্মদিনে। হিলারি গর্ভবতী হওয়ার পর চিকিৎসক আনুমানিক ডেট দিয়েছিলেন ১৯ ডিসেম্বর। স্মার্টফোনের একটি বিশেষ অ্যাপের সাহায্যে হিলারি দেখেন তার সম্ভাব্য ডেট দেখাচ্ছে ১৫ ডিসেম্বর। কিন্তু শেষমেশ বাবা-মায়ের জন্মের ২৭ বছর পর সেই ১৮ ডিসেম্বরেই জন্ম নিল লিউক-হিলারির যমজ ছেলে। ১৮ তারিখ রাত ১১টা ৫১ মিনিটে জন্ম হয় বড় ছেলে সায়েরের। ঠিক তার এক মিনিট পরে জন্ম হয় ছোট ছেলে ইভারেটের। (ঢাকাটাইমস/০৯জুন/টিএটি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































