তাড়াশে নাসিমের সুস্থতায় দোয়া

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২০, ২০:০২
অ- অ+

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমসহ অসুস্থ আওয়ামী লীগ নেতাদের সুস্থতা কামনায় শাহ শরীফ জিন্দানী (র.)-এর দরবার শরিফে বিশেষ দোয়া হয়েছে।

শুক্রবার জুমার নামাজে তাড়াশ উপজেলার শাহ শরিফ জিন্দানি (র.)-এর দরবার শরিফ মসজিদে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় মোহাম্মদ নাসিম ছাড়াও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য সাজেদা চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের অসুস্থ নেতাকর্মীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা রবিউল করিম (রবি মোল্লা)। এতে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

(ঢাকাটাইমস/১২জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার ৫
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পেছাল
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সহিংসতার শঙ্কায় সতর্ক পুলিশ
ঈদে মিলাদুন্নবী: মহানবী (সা.)-এর আগমন, ইতিহাস ও শিক্ষা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা