রোনালদো-বুফনের রেকর্ডের রাতে জুভেন্টাসের বড় জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ০৯:১৫| আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৯:৪৭
অ- অ+

খাতায়-কলমে ম্যাচটা ছিল ডার্বি। কিন্তু ধারেভারে তোরিনোর থেকে যোজন এগিয়ে শুরু করা জুভেন্টাসের জয় নিয়ে কোনও সন্দেহ ছিল; বরং তিন পয়েন্ট ব্যতীত অন্য কোনও ফলাফলে চ্যাম্পিয়নশিপের লক্ষ্য ধাক্কা খেত। কিন্তু না, পচা শামুকে পা কাটেনি সারির দলের। বড় জয়ে লিগ শীর্ষে অবস্থান মজবুত হল জুভেন্টাসের। সঙ্গে ম্যাচ থেকে উঠে এল একাধিক ইতিবাচক বিষয়।

ইতালিয়ান মিডিয়ার রিপোর্ট সত্যি করে সেজনিকে সরিয়ে এদিন সারির একাদশে শুরু করেন অভিজ্ঞ গোলরক্ষক গিয়ানলুইগি বুফন। আর সেইসঙ্গে সিরি-এ’র ইতহাসে সর্বাধিক ম্যাচ খেলা (৬৪৮) ফুটবলার হিসেবে মাইলস্টোন গড়েন বিশ্বজয়ী গোলরক্ষক। নজির গড়ার পথে এদিন আরেক কিংবদন্তি পাওলো মালদিনিকে ছাপিয়ে গেলেন বুফোন। বুফন পাশে এদিন সমান উজ্জ্বল ক্রিশ্চিয়ানো রোনালদোও। দীর্ঘ সময় বাদে ফ্রি-কিক থেকে গোলখরা কাটালেন পর্তুগিজ সুপারস্টার। শুধু তাই নয়, ১৯৬০-৬১ পর প্রথম জুভেন্টাস ফুটবলার হিসেবে একটি সিরি-এ মৌসুমে ২৫টি গোল করলেন।

১৯৬০-৬১ ওমর সিভোরি শেষবার ইতালির প্রিমিয়র ডিভিশন লিগে জুভেন্টাসের জার্সি গায়ে ২৫ গোল করেছিলেন। রোনাল্ডো ছাড়াও নিয়মিত ব্যবধানে গোল করে যাচ্ছেন পাওলো দিবালা। এদিনও করলেন। স্কোরশিটে এদিন নাম তুললেন জুয়ান কুয়াদ্রাদো। একটি গোল আত্মঘাতী। সবমিলিয়ে তোরিনোকে ৪-১ গোলে হারাল মৌরিজিও সারির দল। খানিকটা গত ম্যাচের ঢঙেই এদিন ম্যাচের ৩ মিনিটে বিপক্ষের একাধিক ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুরন্ত প্লেসিংয়ে বল জালে রাখেন আর্জেন্তাইন স্ট্রাইকার। ২৯ মিনিটে প্রতি-আক্রমণে রোনাল্ডোর বাড়ানো পাস ধরে ২-০ করেন কুয়াদ্রাদো।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে সমতা ফেরায় তোরিনো। কিন্তু ৬১ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে তোরিনোর ম্যাচে ফেরার আশায় জল ঢেলে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসের হয়ে সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে ৪৩ বারের প্রচেষ্টায় ফ্রি-কিক থেকে সরাসরি বল জালে রাখতে সক্ষম হলেন পর্তুগিজ তারকা। ম্যাচ শেষের তিন মিনিট আগে কোফি দিজদির আত্মঘাতী গোলে চার গোলের বৃত্ত সম্পূর্ণ হয় জুভেন্টাসের। এই জয়ের ফলে ৩০ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে ল্যাজিওর থেকে ৭ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিলেন রোনালদোরা।

(ঢাকাটাইমস/০৫ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা