দাঁত, ঠোঁট মানুষের মতো, ধরা পড়লো অদ্ভূত মাছ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ১১:৪৫| আপডেট : ১১ জুলাই ২০২০, ১৬:৪৪
অ- অ+

প্রকৃতি রহস্যের ভান্ডার। অবিশ্বাস্য, অদ্ভুত কত কিছু যে প্রকৃতিতে লুকিয়ে রয়েছে! নিজে চোখে না দেখলে সেসব বিশ্বাস করাই কঠিন। প্রকৃতির রূপ, রস, গন্ধের কতটুকুই বা আমরা দেখতে পাই! প্রকৃতির তেমনই একটি রহস্যের দেখা মিলল আবার। অবিকল মানুষের মতো দাঁত ও ঠোঁটের মাছের দেখা মিলল।

এর আগেও এমন মাছের সন্ধান মিলেছিল। তবে তা ধরা পড়েনি। পানির নিচেই দেখা মিলেছিল তার। সেসময় পানির নিচে থাকা এই মাছের ছবি সামাজিক মাধ্যমে দিলে তা নিয়ে বিতর্ক তৈরি হয়।

তবে এবার এই মাছ ধরা পড়েছে মালয়েশিয়ায়। একেবারে মানুষের মতো দাঁত ও ঠোঁট। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো। সেই মাছের ছবির সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই অনেকে সেটিকে ফটোশপ এর মাধ্যমে আরও বেশি মানুষের মতো আকৃতি দিতে লেগে পড়েন। খবর জিনিউজের।

জানা গিয়েছে, এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখা যায়। মাছটির শরীরে দুটি রং। আর দুটি রঙকে ভাগ করছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেক টা বেল্ট এর মতো।

ঢাকা টাইমস/১১জুলাই/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ, প্রমাণিত হলে আজীবন ছাত্রত্ব বাতিল: উপাচার্য আমানুল্লাহ
১১ মাসের অনুসন্ধানে অভিযোগের প্রমাণ মেলেনি, দুদকের নিষ্পত্তিপত্র পেয়েছি: মোয়াজ্জেম হোসেন
জনপ্রত্যাশা পূরণে সরকারকে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে: সাইফুল হক
এবারের বইমেলায় তুলতুলের ‎নতুন বই “গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)”
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা