রাজশাহীতে আনসার-আল ইসলামের দুই ‘জঙ্গি’ গ্রেপ্তার

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২০, ২০:৪৩
অ- অ+

রাজশাহীতে আনসার-আল ইসলামের দুই ‘জঙ্গিকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে নগরীর বড়বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পুরাতন সিঅ্যান্ডবি ঘাট এলাকার আবদুর নূর ওরফে মাসুদ (১৯) এবং একই এলাকার সানোয়ার জাহান ওরফে ফরহাদ (১৯)।

শনিবার দুপুরে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, নাশকতার পরিকল্পনা করতে বড়বনগ্রাম এলাকার একটি বাগানে বৈঠকে বসেছিল আনসার-আল ইসলামের সক্রিয় এ দুই সদস্য। রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন জঙ্গিবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীলঙ্কাকে ধন্যবাদ জানাল ইরান
ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি: প্রতিমন্ত্রী
কোন গাড়ি কতটুকু তেল নিতে পারবে, নির্ধারণ করল সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা