শিমুলিয়া ঘাটে ঢাকা মুখী মানুষের ঢল

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২০, ১৪:৫৯
অ- অ+

ঈদ উদযাপন শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকামুখী দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের ঢল পরেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। বুধবার সকাল থেকেই কাঠালবাড়ি ঘাট হয়ে লঞ্চ, স্পিডবোট ও ফেরিযোগে যাত্রীরা শিমুলিয়ায় ঘাটে আসতে শুরু করে। তবে ফেরি সল্পতার কারণে অধিকাংশ যাত্রী লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পারি দিচ্ছেন।

প্রতিকূল আবহাওয়া ও নদীতে তীব্র স্রোত থাকায় শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে বর্তমানে চারটি রোরোসহ মোট সাতটি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে অন্যান্য যানবাহনের চেয়ে মোটরসাইকেলের আধিক্য রয়েছে।

এদিকে শিমুলিয়াঘাটে গণপরিবহন সংকটে যাত্রীদের দীর্ঘক্ষণ ঘাট এলাকায় অবস্থান করতে হচ্ছে। এতে ভোগান্তিতে পরতে হচ্ছে অনেক যাত্রীকে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুর নূর তুষার বলেন, ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ রয়েছে। ফেরিতে প্রচুর পরিমানে মোটসাইকেল আরোহী আসছে। অনেক যাত্রী লঞ্চে আসায় ফেরিতে চাপ কমেছে। আর ঘাটে বর্তমানে শতাধিক পণ্যবাহী ট্রাকসহ তিন শতাধিক ছোট-বড় যানবাহন রয়েছে। সিরিয়াল অনুযায়ী সকল যানবাহন পার করা হবে।

(ঢাকাটাইমস/৪আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৭ অক্টোবর থেকে আইসিসিবিতে শুরু হচ্ছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬
ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপের নিরাপত্তায় তৎপর এসআরবি-৮
শ্রীপুরে সড়কের পাশে ২০০ শিমুলের চারা রোপণ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম: মেয়র শাহাদাত