বগুড়ায় ঝগড়া থামাতে গিয়ে যুবক খুন

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ১৬:৩২| আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৬:৫৬
অ- অ+

বগুড়ার গাবতলীতে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে অমিত রায় (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের পারকাঁকড়া গ্রামে এই খুনের ঘটনা ঘটে।

নিহত অমিত রায় ওই গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে।

এলাকাবাসী জানায়, একই গ্রামের রিফাত নামে এক যুবকের সঙ্গে অমিত রায়ের অষ্টম শ্রেণি পড়ুয়া ভাতিজির প্রেমের সম্পর্ক ছিল। সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রিফাত ওই স্কুলছাত্রীকে জাপটে ধরে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়।

এ সময় ঝগড়া থামাতে গেলে রিফাতের বাবা এনামুল কনুই দিয়ে অমিতের বুকে আঘাত করেন। এতে অমিত অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক লাল মিয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে। জড়িত এনামুলকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৬আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ খাদ্য নিশ্চিতে এফওপিএল বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকার ওপর জোর
টেকনাফে খালে উল্টে পড়া বাসের সব যাত্রীকে উদ্ধার করল বিজিবি
একযোগে ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা