কুড়িগ্রামে আবারো বাড়ছে নদ-নদীর পানি

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:০২| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৭
অ- অ+

ভারি বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা ও তিস্তাসহ আবারো বাড়ছে সবকটি নদ-নদীর পানি। ধরলা নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিচু এলাকার বেশ কিছু আমন ও সবজি ক্ষেত নিমজ্জিত হয়েছে।

পানি উঠেছে বেশ কিছু ঘরবাড়িতেও। পানি বাড়ার কারণে বিভিন্ন এলাকায় নদ-নদীর ভাঙন তীব্ররুপ ধারণ করেছে।

উলিপুরের চর বজরা, সদর উপজেলার সারডোব, মোঘলবাসা, ফুলবাড়ীর চর মেকলি ও ভূরুঙ্গামারীর ধাউরারকুঠিসহ ৬৭টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে।

গত দুদিনে একটি প্রাথমিক বিদ্যালয়সহ অর্ধশত ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসআরবি নামে যাত্রা শুরু করলো র‍্যাব
আবারও উত্তপ্ত ভারতের মণিপুর, দুই দিনে নিহত ৬
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পর গ্যাসের সরবরাহ বেড়েছে: মাহদী আমিন
বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার