করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন চট্টগ্রামের সাবেক মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২০, ১৭:৫৮
অ- অ+
ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন করোনামুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন।

নগরীর পার্ক ভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার ডা. তালুকদার জিয়াউর রহমান শরীফ জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন আমাদের হাসপাতাল ছেড়ে গেছেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন। বাসায় গিয়ে কয়েকদিন বিশ্রামে থাকবেন। এরপর স্বাভাবিক জীবনযাত্রা শুরু করা যাবে।

শরীফ জানান, আট দিন জ্বর নিয়ে গত ৩ নভেম্বর সকালে হাসপাতালে ভর্তি হন সাবেক মেয়র। সিটিস্ক্যান করা হলে ফুসফুস ১০ শতাংশ আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। সেদিন রাতেই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। প্রথম ২/৩ দিন হালকা জ্বর ছিল। তবে হাসপাতালে ৯ দিন ভর্তি থাকা অবস্থায় তার মধ্যে করোনার অন্য কোনো উপসর্গ দেখা যায়নি।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
ঈদের ঘরমুখো যাত্রা: আনন্দের পথে মৃত্যুফাঁদ রুখতে নতুন সড়ক নিরাপত্তা আইন জরুরি
খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ১০০ ভরি স্বর্ণ লুট
কুয়েত উপকূলে ড্রোন হামলা, ডুবে গেল তেলবাহী ট্যাংকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা